বাবার জ্বলন্ত চিতায় ঝাঁপ দিলেন মেয়ে, তারপর
দি নিউজ লায়ন; করোনায় মৃত্যু হয়েছিল বাবার। এই মৃত্যু শোক সামলে উঠতে পারেননি তিনি। শেষমেশ বাবার জ্বলন্ত চিতায় ঝাঁপ দিলেন মেয়ে। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে রাজস্থানে। পুলিশ সূত্রে খবর, রাজস্থানের বারমার জেলার বাসিন্দা ছিলেন ৭৩ বছরের দামোদর দাস। করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন তিনি।
মঙ্গলবার সেখানেই মৃত্যু হয় তাঁর। দামোদর দাসের দেহ দাহ করার সময় বাবার চিতায় ঝাঁপ দেন তাঁর ছোট মেয়ে। কিন্তু শ্মশানে উপস্থিত অন্যান্যরা তাঁকে চিতা থেকে বার করেন এবং তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যান। পুলিশ সূত্রে খবর, ওই মহিলার দেহ ৭০ শতাংশ পুড়ে গিয়েছে। সূত্রের খবর, তাঁর স্ত্রী কিছুদিন আগে মারা গিয়েছিলেন। তা নিয়ে আগে থেকেই শোকাতুর ছিল পুরো পরিবার। তার উপর বাবার মৃত্যু শোক সামলে উঠতে পারেনি মেয়ে। ঝাঁপ দেয় জ্বলন্ত চিতায়।

Post a Comment